SHARA সাড়া

🔒 গোপনীয়তা নীতি

SHARA সাড়া · 2026-10-28

কী তথ্য রাখি

নাম, ইমেইল/মোবাইল, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড হ্যাশ), প্রোফাইল ও আপনার করা পোস্ট, কাজ, রিভিউ, চ্যাট, হিসাব বই এন্ট্রি।

লোকেশন

লোকেশন শুধু আপনি বাটন চাপলে ব্রাউজার/অ্যাপ থেকে নেওয়া হয়। সার্ভারে সংরক্ষণের আগে ~১১০ মিটার আনুমানিক করে নেওয়া হয়; নিখুঁত অবস্থান রাখা হয় না। আপনি শেয়ার বন্ধ করলে অন্যরা আপনাকে দেখে না। জ্যাম চ্যাটে শুধু ~৫০০ মি. গ্রিড ঘর রাখা হয়।

কে দেখতে পায়

নিকটবর্তী মানুষ শুধু আপনার প্রথম নাম ও আনুমানিক দূরত্ব দেখে। পূর্ণ নাম ও বাড়ি/ফ্ল্যাট লেবেল শুধু আপনার গৃহীত সংযোগ দেখে। রক্তদাতার মোবাইল শুধু দাতার সম্মতিতে অনুরোধকারী পায়। বাসা ভাড়ার সুনির্দিষ্ট ঠিকানা শুধু মালিক অনুমোদিত আগ্রহী পায়। হিসাব বই সম্পূর্ণ ব্যক্তিগত — অ্যাডমিনও দেখে না।

শেয়ার/বিক্রি

আপনার তথ্য বিজ্ঞাপনদাতাকে বিক্রি বা শেয়ার করা হয় না। কোনো তৃতীয় পক্ষের ট্র্যাকার নেই।

আপনার নিয়ন্ত্রণ

সেটিংস → "অ্যাকাউন্ট মুছুন" দিয়ে যেকোনো সময় আপনার সব তথ্য স্থায়ীভাবে মুছতে পারেন। রিপোর্ট ও ব্লক সুবিধা সব জায়গায় আছে।

জরুরি সতর্কতা

এই প্ল্যাটফর্ম ৯৯৯ বা পেশাদার জরুরি সেবার বিকল্প নয়। প্রাণঘাতী অবস্থায় আগে ৯৯৯ এ কল করুন। ডাক্তার/স্বাস্থ্য তথ্য চিকিৎসা পরামর্শ নয়।

যোগাযোগ

প্রশ্ন থাকলে সাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন।